নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. ইসমাইল হোসেন (২০), মো. সবুজ মিয়া (৩৬), মো. হালিম ওরফে আব্দুল হালিম (৩৯), মো. ইয়ামিন হোসেন ওরফে ইয়ামিন জোয়াদ্দার (২২), মাহিম ওরফে মাহিন তালুকদার (১৯), নাঈম বাদশা (২১), মো. মারুফ (১৯), মো. শাহীন (২৫), আয়াতুল হক (২৯), শ্যামল চন্দ্র (২৭), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক হোসেন (২২), সেলিম প্রধান শ্রাবণ (২০), মো. রুবেল মিয়া (৪২), মো. ইমরান হোসেন (৩৫), মো. রিপন (২৫), মো. নিরব (২৭), মোছা. সুমাইয়া (১৫), রবি জিহাদ (২২), মো. রাসেল আহম্মেদ বাদশা (২৪), মো. মহিউদ্দিন (২৪), মো. আরিফুল ইসলাম (৩৫), মিঠুন বারই (৩৫), ডেনিস বৈদ্য (৪০), মো. ফয়সাল হোসেন (৩০), মো. মহিউদ্দিন, মো. ফিরোজ শেখ (৩৫), গোলাম মহিউদ্দিন আহমেদ, মো. আরীফ (২৩), মো. সজীব (১৮), মো. মিন্টু (৪৫), শাহাদাৎ (২৫), মো. ইমন (২১), মো. সানি (২০), আনারুল (২২), মো. রিফাত হোসেন মোস্তাকিন (২৫), মো. রিপন (৩১), মো. শাহিন (২৯), নাসিম শিকদার (৪৫), ইরফান সরদার রবিন (২২), মো. জাবেদ (৪০), মো. রবিউল ইসলাম (৩০), মো. সানাউল্লাহ সৌরভ (২৬), মো. রিফাত (২২), মো. মঈন উদ্দিন (৪০), মো. আকাশ মিয়া (২৩), মো. সালমান মারুফ (২৪), মো. রানা (২৫), মো. বাবু (২৪), শফিউল্লাহ (৪০), আকাশ (৪০), মো. মাহফুজ (২২), মো. জিয়ারুল (২৭), মো. হাসান (২০), মো. রবিউল ইসলাম (২১), মো. মেহেদী হাসান সাব্বির (২২), মো. আরিফ (২৩), মো. নিরব (২৮), মো. শহিদুল ইসলাম (৩১), মো. ইয়াছিন (২৪), মো. রাকিব (১৯), মো. পারভেজ (৩০), সুমন ইসলাম ইমরান (২৪), মো. সাব্বির হোসেন (২০) ও মো. তানজিম হাসান (২৫)।
উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (২২ মে) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ওই ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে আট, শেরে-বাংলা নগর থানা থেকে ১০, মোহাম্মদপুর থানা থেকে ৩০, আদাবর থানা থেকে ছয়, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে পাঁচ এবং হাতিরঝিল থানা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।