মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ জিলহজ, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়ার ভিসা যাচাই করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক : কোনো এজেন্ট ভিসা মঞ্জুরি চিঠি দিলে তা আসল বা নকল- কিনা সেটি যাচাই করা যাবে অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল অনলাইন পোর্টাল ইমিঅ্যাকাউন্টের মাধ্যমে।

সোমবার (২৫ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়েছে, আপনার এজেন্ট যদি আপনাকে ভিসা মঞ্জুরির চিঠি দিয়ে থাকে, তাহলে অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইমিঅ্যাকাউন্ট (ImmiAccount)-এ গিয়ে সেটি আসল কিনা তা যাচাই করে নিন।

ইমিঅ্যাকাউন্ট (ImmiAccount) আপনাকে নিশ্চিত করতে দেবে: ১) আপনার কোন ধরনের ভিসা আছে।

২) আপনি অস্ট্রেলিয়ায় কতদিন থাকতে পারবেন।

৩) সেখানে থাকাকালীন আপনি কাজ করতে পারেন কিনা।