Oplus_131072
নরসিংদী প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা কেনেনি।
মঙ্গলবার দুপুরে মনোহরদী উপজেলা সম্মেলনকক্ষে স্থানীয় অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত দুই সরকার চেয়েছে প্রাইভেট লোকের কাছ থেকে টিকা কিনতে। কিন্তু সেখানেও তাদের মনমতো হয়নি দেখে টিকাই কেনেনি। এ কারণে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেক মায়ের কোল খালি হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করেছি। ফলে এখন হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে।
তিনি বলেন, আশা করি এক সপ্তাহের মধ্যে তা আরও কমে আসবে। আমরা ইতোমধ্যে ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম হাতে নিয়েছি। স্বাস্থ্যব্যবস্থা আরও গতিশীল করার লক্ষ্যে আমাদের একটা বড় বাজেট রয়েছে। আগামীতে ব্যাপক হারে স্বাস্থ্য খাতে কাজ করা হবে।