রবিবার, ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

আদ্-দ্বীন হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৩১ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
এ সময় তাদের মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ ফোর্স ছিল।