সোমবার, ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১ জিলহজ, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাস্টার আইনুল হাসান।

তিনি বলেন, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। পথে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।