সোমবার, ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১ জিলহজ, ১৪৪৭ হিজরি

ঈদের ছুটি শেষে স্কুল-কলেজ খুলেছে আজ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৬ দিন পর স্কুল-কলেজ খুলেছে আজ রোববার (৭ জুন)। গত ২৩ মে থেকে স্কুল-কলেজের ছুটি শুরু হয়।

তবে তীব্র গরমের কারণে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে।

এর আগে সাত দিনের ছুটি শেষে গত ১ জুন সরকারি অফিস-আদালত চালু হয়।
গত ৭ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সাত দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়।

গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
২৬ থেকে ৩১ মে ঈদুল আজহার ছুটি নির্ধারিত ছিল। এই ছুটি একদিন (২৫ মে) বাড়ানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগের সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৩ মে) অফিস খোলা ছিল। সেই সঙ্গে রোববার (২৪ মে) ঈদের আগে শেষ কর্মদিবস ছিল।