সোমবার, ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১ জিলহজ, ১৪৪৭ হিজরি

দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি

খাগড়াছড়ি প্রতিনিধি : সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ খাগড়াছড়ি ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়|
জাতীয় নাগরিক পাটি(এনসিপি’র) খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ন-আহ্বায়ক চাইথোয়াই মারমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ি চৌধুরী মো. বেলাল, সাধারণ শিক্ষার্থী মৌনুচিং মারমা, প্রজ্ঞা জ্যোতি চাকমা, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা।
মানববন্ধনে বক্তারা ত্রয়োদশ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে জয়ী পাহাড়ি বাঙালির আস্থাভাজন, পাহাড়ের অবিসংবাদিত নেতা সাবেক পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করার দাবী জানিয়ে বলেন, পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় যিনি অবিচল ও সৎ ব্যক্তি ছিলেন| যিনি আইন পেশা ছেড়ে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কথায় চাকুরী ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেছেন| তিনি দলের জন্য নিঃস্বার্থ নিবেদিত প্রাণ ছিলেন| তিনি দল ছাড়েননি| তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা|
মানববন্ধন শেষে প্রধান মন্ত্রী বরাবর খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়|