শনিবার, ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জিলহজ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ’লীগের তিন নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়তে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকাল পৌনে ৩টার দিকে খাগড়াছড়ি সদর থানাধীন গুগড়াছড়ি বাজারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একটি মিছিল বের করা হয়। এ সময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভ্রান্ত তথ্য প্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাত মামলা নং-০২, জি.আর নং-৫৭, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়।
মামলার পরপরই এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
অভিযানে মহালছড়ি থানা পুলিশের সহায়তায় মহালছড়ি এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি চাইহ্লাঅং মগ (৩৩)-কে আটক করা হয়। তিনি মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে উল্লেখ রয়েছে।

একইদিন রাতে খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ নম্বর আসামি মোঃ মুজিবুর রহমান ওরফে মুজিবর রহমান (৪৫)-কে আটক করা হয়। তিনি সাবেক কৃষকলীগ সদস্য হিসেবে পরিচিত।
একই দিন রাতে খাগড়াছড়ি পৌর শহরে৷ শালবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ সাদেব ওরফে মোঃ ছাদেক ভূইয়া (৫০)-কে আটক করা হয়। তিনি ০৬ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বলে জানা যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এবং পূর্বের একাধিক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি সদর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।