সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ জিলহজ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|
রবিবার (১৪ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে ফিতা কেটে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত|
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচিতে জেলার নির্বাচিত ৯টি স্কুল ও কলেজ অংশ নেন|
খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিকদারসহ জেলার নির্বাচিত স্কুল, কলেজ এর শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা|
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ| শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা মেধাশক্তিকে আরো বিকশিত করছে| আজকে তোমরা জেলা পর্যায়ে এখান থেকে হয়তো বিভাগীয় পর্যায়ে যাবে| তোমাদের এই উদ্ভাবনী চিন্তা ও আবিষ্কারের মাধ্যমে একদিন হয়তো তোমরা বিশ্বে অবদান রাখবে| তোমাদের এই অর্জন দেশ ও বিশ্ববাসী যেনো মনে রাখে| সেই লক্ষ্যে বর্তমান সরকার তোমাদের পাশে থেকে কাজ করার জন্য বিভিন্ন প্রজেক্ট ও সহযোগিতা করার প্রত্যাশা করেন|