কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জ বাজার এলাকায় বিআরটিসি বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার।
বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকাগামী বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায় । এ সময় কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির সিকদার বলেন, গাড়িটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে যানজট নেই ।