শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসার পুরুষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসার বার্ষিক পুরুষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নিজাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ছিলোনীয়া মাদানিয়া মাদ্রাসার পরিচালক মুফতি আহমদ উল্যাহ কাসেমী, বিশেষ আলোচক ছিলেন শর্শদী ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আইয়ুব। মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সাবেক ইউপি সদস্য খায়েজ আহমেদ খাজু, বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ছুট্টু,
রতনপুর হাজী ছৈয়দুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন সোহেল, অভিভাবক সদস্য মনোয়ার হোসেন শিমুল, অচিনগাছ তলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইয়াকুব ও কাজিরদীঘি সুলতানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশা লোকজন ও মাদ্রাসার অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন এবং হামদ-নাতসহ বিভিন্ন মাসয়ালা পরিবেশন করেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। উপস্থিত বক্তারা মহান আল্লাহর কাছে মাদ্রাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং মাদ্রাসা পড়ালেখার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।