মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দীঘিনালায় যুবলীগের দুই নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন মেরুং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছোট মেরুং বাজার এলাকার ৩ নম্বর কলোনির মৃত চান মিয়ার ছেলে মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবলীগের সহসভাপতি হাজাছড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (৩০)।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ৩ ফেব্রুয়ারি দীঘিনালা থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।