বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা পরিষদ মিলনায়তন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ( পিআইবি) এর আয়োজনে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রেস কাউন্সিলের রির্সোস পার্সন প্রথম আলো পত্রিকার সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এস এস আল আরেফিন ও পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন গণমাধ্যমের বর্তমানে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সাংবাদিকতায় করতে হচ্ছে এবং জনমনে এআই এর মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্তি কর পরিস্থিতির সৃষ্টি করছে। এই উত্তরণে ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালায় গুরুত্ব তুলে ধরেন। একইসাথে প্রেস কাউন্সিলের প্রণীত আচরণবিধি নিয়ে আলোচনা করেন।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ইউনেস্কোর কনসালটেন্ট রাকিবুল ইসলাম খাঁন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল। 

কর্মশালায় জেলায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ গ্রহন করেন।