বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় দুইজন নিহত, একে ৪৭ রাইফেলসহ একজন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ের প্রেমতলা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে গুলিবিনিময়, ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী ববিন ত্রিপুরা নিহত ও একে ৪৭ রাইফেলসহ একজনকে আটক হয়েছে|
অপর দিকে দীঘিনালার বাবুছড়ায় জেএসএস এর সাথে বন্দুক যুদ্ধে ইউপিডএফ প্রসীত গ্রুপের কর্মী নিহত হয়েছে| পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে| বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকা থেকে ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরার মরদেহ উদ্ধার করা হয়| এ সময় মংসানু মারমা নামে একজনকে একে ৪৭ অস্ত্র সহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা|
পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের প্রেমতলা এলাকায় অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা| এ সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়ঁলে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুঁড়ে| এতে একজন নিহত হয়| এ সময় একজনকে একে ৪৭ অস্ত্র সহ আটক করা হয়|
রামগড় থানার ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম জানান,পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে|
অন্যদিকে,দুপুর ১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের মধ্যে গোলাগুলিতে সুজন চাকমা নামে একজন নিহত হয়েছে|
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান,দুটি সশস্ত্র গ্রুপের গুলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে| পুলিশ লাশ উদ্ধার করেছে|
তবে গোলাগুলির কথা অস্বীকার করে এসব ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা|