শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লরি উল্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি ট্যাংক লরি উল্টে যাওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের ইউনাইটেড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলন্ত অবস্থায় একটি ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে সড়কের গুরুত্বপূর্ণ অংশ অবরুদ্ধ হয়ে পড়ে এবং ঢাকা থেকে ময়মনসিংহগামী ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী উভয় দিকের যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে বিমানবন্দর এলাকায় কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের সারি দেখা যায়।এতে অফিসগামী ও বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের উদ্ধার অভিযান শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।