নিজস্ব প্রতিবেদক : শেষ হলো অপেক্ষা। প্রকাশ করা হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫২১ জন।
রোববার (২৮ জুন) বিকেলে এ ফলাফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ১ হাজার ৩২০ জনকে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২৪ সালের ২৮ নভেম্বর। এরপর গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন, মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।