সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পুকুরে ডুবে জাহিদ দেওয়ান আদর (১৯) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে।
রোববার বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় গাজীপুরা কাজী বাড়ি এলাকায় গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিহত জাহিদ দেওয়ান আদর টঙ্গীর উত্তর দত্তপাড়া চানকির টেক এলাকার খোরশেদ আলম পিন্টুর ছেলে। সে স্থানীয় একটি সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানে চাকরি করতো।

পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টিতে ভিজে ওই পুকুরে গোসল করতে নামে আদরসহ কয়েকজন যুবক। এসময় তারা সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি চলে যায়। একপর্যায়ে বাকিরা ফিরে এলেও মাঝ পুকুরে তলিয়ে যায় আদর । পরে স্থানীয়রা প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নেয় পুলিশ।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, নিহত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।