শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জীবিত মানুষকে ‘মৃত’ প্রত্যয়নপত্র দেওয়া সেই ইউপি সচিবকে বদলী

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : জীবিত মানুষকে ‘মৃত’ প্রত্যয়নপত্র প্রদানসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খাগড়াছড়ির মাটিরঙা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলিকে মানিকছড়ি উপজেলার ২ নং বাটনাতলী ইউনিয়ন পরিষদে বদলী করা হয়েছে|
খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক(ভারপ্রাপ্ত)রুমানা আক্তার ১ জুলাই স্বাক্ষরিত অফিস আদেশে আগামী ৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে| অন্যথায় ঐদিনই অবমুক্ত বলে বলে গণ্য হবে| একই সাথে মাটিরাঙা উপজেলার ৩নং বরনাল ইউনিয়ন পরিষদের সচিবকে ১ নং তাইন্দং ইউনিয়ন পরিষদে ও ৪ নং গোমতী ইউনিয়ন পরিষদের সচিবকে ২ নং তবলছড়ি ইউনিয়ন পরিষদে বদলী করা হয়েছে|