সোমবার, ৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেওয়ার তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেওয়ার বিষ‌য়ে গণমাধ্যমে যে খবর এ‌সে‌ছে, এ সংক্রান্ত কো‌নো তথ্য না থাকার কথা ব‌লে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক‌য়েকজন সাংবাদিকের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।

আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নি‌চ্ছেন এমন খবর বে‌রি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কি না-জান‌তে চান এক সাংবা‌দিক।

জবা‌বে খ‌লিলুর রহমান ব‌লেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের প্রতি আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষ‌য়ে সরকারের কো‌নো পদ‌ক্ষেপ আছে কি না-জান‌তে চাই‌লে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছি।