বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাড্ডায় প্রাইভেটকার থেকে ৫ বস্তা গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানা এলাকায় একটি প্রাইভেটকারকে থামতে সিগন্যাল দেন সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। এ সময় গাড়ির চালক গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যান। পরে গাড়ির ব্যাকডালা খুলে সেখান থেকে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কর্মরত পুলিশের সার্জেন্ট দেবু বড়ুয়া।

তিনি জানান, সকাল দশটার দিকে বেপরোয়াভাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চালিয়ে যাওয়ার সময় একটি নিশান মডেলের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৩১৭) সিগন্যাল দেওয়া হয়। পরে গাড়ি থামিয়ে ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়। এরপর গাড়ির ব্যাগডালা খুলে সেখানে সাদা পাঁচটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুললে পাওয়া যায় ১০০ কেজি গাঁজা। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে উদ্ধার গাঁজা বাড্ডা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বাড্ডা থানা পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।