শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৮ হিজরি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।