বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

বুধবার (২২ জুলাই) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা কুশল বিনিময় করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।