শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি: মার্কিন বিশেষ দূত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি, সে বিষয়ে আলোচনা করতে পেরে খুব ভালো লাগলো। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের এই বৈঠক হয়।

উল্লেখ্য, ঢাকা সফরের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত।

শুক্রবার (৩১ জুলাই) মার্কিন বিশেষ দূত রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আর আগামী শনিবার (১ আগস্ট) সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন।
এ ছাড়াও সফরকালে আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।