শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

বিশেষ দূত সার্জিও গর বলেন, আজ আমি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি। এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির, যেখানে দশ লা‌খেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন।

তি‌নি বলেন, যুক্তরাষ্ট্র এই শিবিরকে সহায়তা দিয়ে আসছে এবং বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করেন।

শুক্রবার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান গর। তি‌নি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

তিন দি‌নের সফ‌রে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাাক্ষাৎ কর‌বেন তিনি।