রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৯শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চেম্বার অব কর্মাসের কার্যালয়ে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও আলুসহ বিভিন্ন খাদ্য সহায়তা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। সংগঠনটির উদ্যোগে ভাঙাব্রীজ গঞ্জপাড়া ও দীঘিনালার বেতছড়িতে ৯শ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন ও জাপানিজ বহু জাতিক প্রতিষ্ঠান জেটিআই-এর হেড অব কর্পোরেট এফেয়ার্স গোলাম মুজতাবা।
গত জুলাইয়ের সপ্তাহব্যাপী চলা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে অন্তত ১৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। বিভিন্ন অবকাঠামো খাতে ৬৬ কোটির টাকা আর্থিক ক্ষতি হয়েছে।