মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ সফর, ১৪৪৮ হিজরি

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৭১টি মামলা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি (VoIP) মেশিন, বিভিন্ন মোবাইল অপারেটরের ৪ হাজার ৮৪৬টি সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি কেবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসিটিভি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার করা হয়েছে ১৪ কেজি গাঁজা, ৯১৪টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।