শনিবার, ৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ সফর, ১৪৪৮ হিজরি

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টা জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

ড্যাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ চিকিৎসক সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।