মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে জরাজীর্ণ বেসরকারী স্কুল ভবন মেরামত করে দিলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকায় জরাজীর্ণ অবস্থায় থাকা বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মেরামত করে দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি।
সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে খাগড়াছড়ির সাংসদ ওয়াদুদ ভূইয়া’র পক্ষে নতুন এই ভবনটি উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
এ সময় তাঁরা ওয়াদুদ ভূইয়া এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আজ থেকে আবারও স্বাভাবিকভাবে স্কুলের পাঠদান কার্যক্রম চলবে। পরে, স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ করা হয়েছে।