খাগড়াছড়ি প্রতিনিধি : যুব সমাজকে মাদক মুক্ত রাখার প্রত্যয়ে পাহাড়ে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে গুইমারা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকছড়ি উপজেলা একাদশ।
মঙ্গলবার বিকেলে মানিকছড়ির ‘রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অতিথিদের নিয়ে পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী।
মানিকছড়ি উপজেলা একাদশ ও গুইমারা উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রথমার্ধে গোল শুন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ১-১ গোলে সমতা হওয়ায় টাইব্রেকারে ৫-৪ গোলে গুইমারা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকছড়ি উপজেলা একাদশ।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময়খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খাঁন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রধান সংগঠক মিজানুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ। খেলা শেষে অতিথিরা
পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বহমান সুদৃঢ় বন্ধন ধরে রাখতে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
আয়োজনের অংশ হিসেবে এর আগে দুপুরে মানিকছড়ি ইংলিশ স্কুলে মাঠে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগ মেডিকেল ক্যাম্পেইন, বিনামূল্যে ঔষধ বিতরণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।