বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন

খাগড়াছড়ি প্রতিনিধি : দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন উদ্যোগে, চট্টগ্রাম রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন হয়েছে।
ক্যাম্পেইনে পানছড়ি উপজেলা ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার প্রায় ৬শতাধিক জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বুধবার (১৯ আগস্ট) পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।
ক্যাম্পেইনে তিনজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে পৃথক তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এসব রোগীদের চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান না। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুধু চিকিৎসা নয়, রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করার জন্যও কাজ করছি।
চিকিৎসাসেবা নিতে আসা উপকারভোগীরা দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের চিকিৎসা ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে চক্ষু চিকিৎসার মতো বিশেষায়িত সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
শেষে চিকিৎসা সেবাশেষ সেবা নিতে আসা রোগীদের হাতে গাছের চারা বিতরণ করা হয়।