রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারে ক্ষোভ ও অপপ্রচার বন্ধের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।