মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রথম সচিব সভা আজ, থাকছে যেসব এজেন্ডা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সচিব সভা বসছে আজ।

বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা হবে।
সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে-সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়াদি; সরকারের কার্যক্রমকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকরকরণ।

জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কোনো গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয় সিনিয়র সচিব/সচিবদের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব পর্যালোচনা করা হবে।

‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বিষয়ক আলোচনা হবে।
এছাড়াও বিভিন্ন বিষয়ে সরকারের নানা কর্যক্রম নিয়ে আলোচনা আসতে পারে।

সভার এজেন্ডা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সব সিনিয়র সচিব ও সচিবকে পাঠানো হয়েছে।