শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক : সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনের সফর নিয়ে বৈঠকে আলোচনা হবে।একই সঙ্গে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ঠিক হবে এই বৈঠকে।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা শুনেছেন।