☰

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অফুরন্ত সওয়াব লাভের দোয়া

ইসলাম ডেস্ক : হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, একবার জনৈক ব্যক্তি নীচের বাক্যটি বলল। বাক্যটি শুনে আমল লিপিবদ্ধকারী দুই ফেরেশতা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন।

তারা বুঝতে পারলেন না, এ বাক্য পাঠের সওয়াব তারা কীভাবে লিখবে।

তারা আকাশে আরোহণ করে বলল, হে আমাদের প্রভু! তোমার বান্দা একটি বাক্য বলেছে।
কিন্তু আমরা বুঝতে পারছি না- এর সওয়াব কীভাবে লিখব?

যদিও আল্লাহতায়ালা সবকিছু জানেন তবুও জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কী বলেছে? ফেরেশতারা বাক্যটি পাঠ করে আল্লাহকে শোনালেন। আল্লাহতায়ালা বললেন, (যেহেতু এ বাক্যের সওয়াব লেখার সামর্থ্য তোমাদের নেই সেহেতু) আমার বান্দা যা বলেছে তোমরা সেটাই লিখে রাখ।
সে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করবে- তখন আমি নিজে তাকে এর প্রতিদান দেব-

يا رَبِّ لَكَ الحَمْدُ كما يَنْبَغِي لِجَلالِ وَجْهِكَ ولِعَظِيمِ سُلْطانِكَ

উচ্চারণ : ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআজিমি সুলতানিকা। -ইবনে মাজাহ : ৩৮০১

অর্থ : হে আমার প্রভু! তোমার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুপাতেই তোমার জন্য প্রশংসা।