☰

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাজীপুরে মহাসড়কের পাশে মিলল অজগর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মহাসড়কের পাশ থেকে ৯ ফুট লম্বা আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।
বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা নির্দেশ দিয়েছেন।

সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ স্কাউট মোস্তাফিজ রহমান বলেন, সাপটি মহাসড়ক পার হওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। তারা এক জায়গায় আটকে রেখে বন বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তারা সাপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, অজগরটি বার্মিজ পাইথন প্রজাতির।
এর দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন ৯ কেজি। বর্তমানে সাপটিকে সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে।