মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালগামী গ্রিন লাইন বাসে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল 

৬ মার্চ ২০২৫, ১৪:১৬

ঢাকা থেকে বরিশালে আসার পথে গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে গৌরনদী হাইওয়ে থানা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টায় উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইলে এ ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন বাসটিতে সকাল ১০টা ১৫ মিনিটে উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। পরে যাত্রীরা তড়িঘড়ি করে নেমে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা, গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন নেভান।

ওসি বলেন, শর্ট সার্কিট বা ইঞ্জিনের ত্রুটি থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে বাসের যাত্রীদের কোনো হতাহতের সংবাদ নেই।

বাসে যাত্রীরা বলেন, বাটাজোরের পর থেকেই গাড়িতে পোড়া গন্ধ এলে যাত্রীরা সতর্ক করে। বাসের ড্রাইভার ও সুপারভাইজার এ সময় পোড়া গন্ধ বন্ধের জন্য বাসের মধ্যে স্প্রে করে দেয়। পরে পোড়া গন্ধ আরও তীব্র হলে বাসটিকে দক্ষিণ বামরাইলে থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত নেমে যায়। এ সময় মিনিট খানেকের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে অধিকাংশ যাত্রীর লাগেজ পুড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বাসে সর্বশেষ ১৯ জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। তবে সবার লাগেজ পুড়ে গেছে। বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/আরকে

  • শিশুর নিরাপত্তায় পরীমণির আবেগঘন আহ্বান
    বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন মানবিক উদ্যোগের কারণে। এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সী শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন। শিশুটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত মাকে রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। পরীমণি জানিয়েছেন, শিশুটির… Read more: শিশুর নিরাপত্তায় পরীমণির আবেগঘন আহ্বান
  • বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, দৈনিক চলবে ৬ লঞ্চ
    নিজস্ব প্রতিবেদক : ঈদের সময় সদরঘাটের ওপর বাড়তি চাপ কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রথম লঞ্চটি আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) ছেড়েছে। বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান বলেন, সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) লঞ্চটি বসিলা ঘাট থেকে ছেড়েছে।  তিনি বলেন,… Read more: বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, দৈনিক চলবে ৬ লঞ্চ
  • ১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট
    ‎নিজস্ব প্রতিবেদক : প্রায় ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ও সার্জেন্ট। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করে তাদের জ্যেষ্ঠতাসহ চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। ‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, ২০০৬ সালে নিয়োগের… Read more: ১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট
  • ঈদযাত্রায় ট্রেনে জাল টিকিটে ধরা পড়ছেন অনেক যাত্রী
    ‎নিজস্ব প্রতিবেদক : কম্পিউটারের দোকান থেকে অনলাইনে কাটা টিকিটের পিডিএফ কপি নিয়ে ট্রেনে ঈদযাত্রার সময় বিপাকে পড়ছেন অনেক যাত্রী। স্টেশনের প্রবেশমুখে এবং ট্রেনের ভেতরে চেকিংয়ের সময় এসব জাল টিকিট শনাক্ত করা হয়েছে। এই জাল টিকিট নিয়ে ধরা পড়ার পর অনেক যাত্রী স্বীকার করছেন, তাঁরা কম্পিউটারের দোকান থেকেই টিকিট কেটেছেন। আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে ঘুরে… Read more: ঈদযাত্রায় ট্রেনে জাল টিকিটে ধরা পড়ছেন অনেক যাত্রী
  • শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
    নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭ তম জন্মদিন আজ। ১৯২০ সালের এই দিনে (১৭ মার্চ) ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাবার নাম শেখ লুৎফর রহমান, আর মা সায়েরা খাতুন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। পরবর্তী সময়ে ‘খোকা’ নামের এই শিশুটিই হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির… Read more: শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ