ঢাকা থেকে বরিশালে আসার পথে গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে গৌরনদী হাইওয়ে থানা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টায় উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইলে এ ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন বাসটিতে সকাল ১০টা ১৫ মিনিটে উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। পরে যাত্রীরা তড়িঘড়ি করে নেমে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা, গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন নেভান।
ওসি বলেন, শর্ট সার্কিট বা ইঞ্জিনের ত্রুটি থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে বাসের যাত্রীদের কোনো হতাহতের সংবাদ নেই।
বাসে যাত্রীরা বলেন, বাটাজোরের পর থেকেই গাড়িতে পোড়া গন্ধ এলে যাত্রীরা সতর্ক করে। বাসের ড্রাইভার ও সুপারভাইজার এ সময় পোড়া গন্ধ বন্ধের জন্য বাসের মধ্যে স্প্রে করে দেয়। পরে পোড়া গন্ধ আরও তীব্র হলে বাসটিকে দক্ষিণ বামরাইলে থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত নেমে যায়। এ সময় মিনিট খানেকের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে অধিকাংশ যাত্রীর লাগেজ পুড়ে যায়।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বাসে সর্বশেষ ১৯ জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। তবে সবার লাগেজ পুড়ে গেছে। বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াবান্ধব ও আরচ্যারীর প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। আগামী দিনে আরচ্যারীর হাত ধরেই বাংলাদেশ বিশ্বমঞ্চে বড় গৌরব অর্জন করবে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীর ষ্টেশনরোডে আরচ্যারী ট্রেনিং একাডেমিতে চার দিনব্যাপী ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচ্যারী টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে… Read more: আরচ্যারীর হাত ধরেই বাংলাদেশ বিশ্বমঞ্চে বড় গৌরব অর্জন করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত… Read more: ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : সমাজের প্রতিটি শিশুর বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, জন্মগত বা অন্য কোনো কারণে কোনো শিশুর জীবনে সীমাবদ্ধতা থাকলেও তাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পুরো সমাজের।সরকার এমন বাংলাদেশ গড়তে চায়, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। বৃহস্পতিবার বাংলাদেশ টেক্সটাইল… Read more: সীমাবদ্ধতার কারণে কোনো শিশু পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ
এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : খাগড়াছড়ির ছোট্ট শিশু মোহাম্মদ শেহেজাদ বিন খলিল| মাত্র ১৮ মাস বয়সেই পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি| কথা বলে ইংরেজিতে, কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই রপ্ত করেছে ইংরেজিতে কথা বলার দক্ষতা| শুধু ইংরেজি নয়, এ বয়সে মাতৃভাষা বাংলার পাশাপাশি আয়ত্ব করেছে সূরা ইয়াসিন, আলিফ বা, তা ছা, ABC ও কবিতা আবৃত্তি| এর ফলে অর্জন… Read more: ১৮ মাস বয়সেই আন্তর্জাতিক স্বীকৃতি পেল খাগড়াছড়ির শেহেজাদ