শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এর অভিযানে আ.লীগের তিন নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এর অভিযানে খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতা আটক হয়েছে।
শনিরার রাতে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু ও জেলা ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা যুবলীগের ১ নং সদস্য বোরখান উদ্দিন চৌধুরী’কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে শান্তি নগর থেকে, পৌর যুবলীগ নেতা মো: রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মাদ কায় কিসলু জানান, আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, সাধারণ মানুষের জান-মাল রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ফেইজ-টু অপরেশন চলমান থাকবে।