সোমবার, ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ রমজান, ১৪৪৭ হিজরি

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

‎নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বার্তায় আরও জানানো হয়, এখন আগুন নিয়ন্ত্রণে আনতে ৪টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বিস্তারিত আসছে…