বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি

আসামিদের ফাঁসি দাবি করলেন আবু সাইদের ২ ভাই

নিজস্ব প্রতিবেদক : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় শুনতে এসে সাংবাদিকদের কাছে তারা এ দাবি জানান।

এজলাসে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, “আজ এ মামলার রায় হবে। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। আর যারা এখনও পলাতক রয়েছেন, তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে যে রায় হবে তা যেন কার্যকর করে সরকার।”

বড় ভাই রমজান আলী বলেন, “এখন পর্যন্ত আমরা বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। দেখা যাক রায় কী হয়। আমাদের পরিবারের পক্ষ থেকে চাওয়া, আমার ভাইয়ের হত্যাকারীদের যেন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়।”