নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে তিন দিনে মোট ১২৫ জন মনোনয়নপত্র গ্রহণ করলেন।
শনিবার (১১ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানায়।
ইসি জানায়, তিন দিন শেষে এখন পর্যন্ত ১২৫ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। প্রথম দিনে ৫২ জন এবং দ্বিতীয় ও তৃতীয় দিন মিলে ৭৩ জন।
সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব মো. মঈন উদ্দীন খান, মনোনয়নপত্র প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক এসে এটি সংগ্রহ করতে পারবেন। জমার সময় নির্ধারিত কাগজপত্র ও জামানত দিতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকো ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহন ১২ মে।