নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় একটি ১১তলা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।