শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের ডিসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

একইসাথে আলাদা প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ আসলাম মোল্লাকে তাদের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।