বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় বক্কর (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা পথচারী মো. আরিফুল ইসলাম জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।