সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ জিলকদ, ১৪৪৭ হিজরি

ডিএমপির ৬ পুলিশ পরিদর্শকের বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছয় নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। রোববার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- গেন্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক খানকে পরিদর্শক (তদন্ত) হিসেবে দারুস সালাম থানায় বদলি করা হয়েছে। ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেনকে একই পদে গেন্ডারিয়া থানায় পাঠানো হয়েছে। ডিএমপির লাইনওয়ারের পরিদর্শক মো. হিরু মিয়াকে পরিদর্শক (তদন্ত) হিসেবে ওয়ারী থানায় বদলি করা হয়েছে। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবালকে একই পদে রমনা থানায় বদলি করা হয়েছে। ডিএমপির লাইনওয়ারের পুলিশ পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে পরিদর্শক (তদন্ত) হিসেবে তেজগাঁও থানায় বদলি করা হয়েছে। ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুনকে পরিদর্শক (অপারেশন) হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বদলি করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কারণেই এই রদবদল করা হয়েছে। বদলির নির্দেশনা পাওয়ার পর সবাই নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।