শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রেজাউল করিমের অনুসারীরা থানা ঘেরাও করে রেখেছেন।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় নিজ বাসা তাকে থেকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক।
তবে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানাননি তিনি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘আটক বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।