নীলফামারী প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা।
শুক্রবার (১৫ মে) সকাল ৮টার দিকে বিমানে তিনি বিমানবন্দরে নামলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতের জেলা শাখার আমির ও নীলফামারী-১ আসনের এমপি মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের এমপি অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের এমপি মাওলানা আল-সালাফি, নীলফামারী-৪ আসনের এমপি হায়েজ আব্দুল মুনতাকিম, নীলফামারী সদরের এমপি, সৈয়দপুর উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলামসহ সর্বস্তরেরর নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে চলে যান।
এসময় তিনি কোনো বক্তব্য দেননি।