খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িমাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে মারমা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়িতে মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- হ্লাপাই মারমা (৫২) ও স্বামী উচিংমং মারমা (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। বজ্রপাতে ৭টি বৈদ্যুতিক ট্রান্সমিটার ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো মহালছড়ি উপজেলা বিদ্যুত বিহীন পড়েছে।