নিজস্ব প্রতিবেদক : প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে দুই ওসিকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন—তেজগাঁও থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
আদেশে বলা হয়েছে, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট তারিখ থেকেই কার্যকর হবে।