বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক চলছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারদলীয় অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। দেশের চলমান সার্বিক পরিস্থিতি, সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম এবং সরকারের ভবিষ্যৎ উন্নয়ন ও নীতি নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।